বাঙালী অধ্যুষিত স্টেপনি শাহজালাল মসজিদ নির্মানে সাড়ে ৩ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন

এলাকার ৩ হাজার মুসলিম পরিবারকে ১হাজার পাউন্ড করে দানের আহবান

1511

ওয়ানবাংলানিউজ: স্টেপনি শাহজালাল মসজিদের বিশাল স্বপ্নময় নির্মান প্রজক্টে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। শুক্রবার মসজিদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আশাবাদের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, টাওয়ার হ্যামলেটস হচেছ বাংলাদেশী কমিউনিটির প্রানকেন্দ্র আর স্টেপনিগ্রিন সেই কমিউনিটির একটি প্রভাবশালী ও ঘনবসতি এলাকা। মুসলিম তথা বাংলাদেশীরা এখানে সম্মান এবং ঐতিহ্য নিয়ে বসবাস করছেন।

প্রাইমিনিষ্টারের বিশেষ প্রজেক্ট ওশেন নিউ ডিল-এর মাধ্যমে এবং পরবর্তীতে কাউন্সিল ও সোস্যাল হাউজিং-এর বড় ধরনের উন্নয়ন ও হাউজিং প্রজেক্টের কারনে এই এলাকার চেহারা বেশ বদলেগেছে। কিন্তু সেই তুলনায় স্টেপনি শাহজালাল মসজিদের সামগ্রিক উন্নতি হয়নি। সকলের ঐক্য ও আন্তরিকতার মাধ্যমে মসজিদটি এখন এই পরিবর্তনের সাথে থাকতে চায়। আর তাই এর জন্য সহযোগিতা একান্ত জরুরী। সবাই পাশে থাকলে চুক্তি অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজ শেষ হবে। অন্যথায় নির্মান কাজ বন্ধ হওয়ারও ঝুকি রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মসজিদের চেয়ারম্যান ডা: মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন এবং প্রশ্নের জবাব দেন সেক্রেটারী আশরাফুল আলম (ফুল মিয়া) ও ট্রেজারার আলী সাদাত এবং খতিব মাওলানা তাজুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ। এতে বলা হয়, ১৯৮০ সালের আগে এই এলাকার মুসল্লিরা জামাতে নামাজ আদায়ের জন্য এই ঘরে ঐ ঘরে ছুটোছুটি করতেন।

মসজিদ কমিটি গঠন করা হলেও নির্ধারিত কোনো স্থান ছিলোনা। ১৯৮৫ সালে স্থানীয় সেন্ডি পার্কে মসজিদটি অস্থায়ী ভাবে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এই জায়গা ফ্রিহোলড হিসেবে ক্রয় করা হয় এবং ২০১০ সালে কাউন্সিলের কাছ থেকে নির্মিয়ান মসজিদের প্লানিং পারমিশন এবং ডিজাইন এপ্রোভাল পাওয়া যায়। আর গত বছরের ৭ নভেমবর প্রায় ৩৫ বছর পুরোনো স্টেপনি শাহজালাল মসজিদকে পারপাস বিলড করে দৃস্টিনন্দন ডিজাইনে দাড় করানোর স্বপ্ন নিয়ে নির্মান কাজ শুরু হয়। বাজেট সাড়ে তিন মিলিয়ন পাউন্ড।

১ম ফেইসের কাজ শুরু হয়েছে মাত্র হাফ মিলিয়ন ফান্ড নিয়ে। জরুরী সাহায্যের জন্য নানা ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে। স্বাগত জানানো হচেছ যে কোনো ধরনের দানকে। তবে বিশেষ করে ১ হাজার পাউন্ডের একটি বিশেষ ফান্ডরেইজিং ক্যাম্পেইন ঘোষনা করা হয়েছে। প্রয়োজনে মাত্র ৫০ পাউন্ড করে প্রতিমাসে কিস্তি প্রদানের মাধ্যমেও হ্রদয়বানরা মসজিদেরটির পাশে থাকতে পারবেন। মহান আল্লাহ এ জন্য বদলা দেবেন ইনশাল্লাহ। আর অত্র এলাকার প্রথম পারপাস বিলড মসজিদ নির্মানের ইতিহাসেও আপনি যুক্ত হতে পারবেন। শুধু স্টেপনিতেই রয়েছে তিন হাজারেরও বেশী মুসলিম পরিবার।

সবাই যদি নিজেদের মসজিদের জন্য ১ হাজার পাউন্ডের একটি স্টেন্ডিং ওর্ডার করেন-তবে সহজেই বিশাল স্বপ্ন বাস্তবে রুপ নেবে। এক্ষেত্রে নিজে দিতে না পারলেও পরিবার, বন্ধুদের কাছ থেকে কালেকশন করেও কমিটম্যান্ট করা যাবে। বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা প্রসংগে বলা হয়,স্টেপনি শাহজালাল মসজিদ এন্ড কালচারাল সেন্টারে নামাজ ছাড়াও চলছে নিয়মিত তাফসির, বড়দের জন্য কোরআন ক্লাস।

ইভিনিং মাদ্রাসা,উইক্যান্ড মাদ্রাসা,হিফজুল কোরআন ক্লাস, সামার স্কুলসহ রয়েছে মেয়েদের আলাদা নামাজের ব্যবস্থা। মহিলার নিয়মিত ধর্মীয় এবং সোস্যাল একটিভিটিও চলছে। জুম্মাবার জায়গার অভাবে পার্কেও চলছে নামাজ। সবমিলিয়ে বর্তমানে (খোলা মাঠ বা পার্কসহ) হাজার খানিক মুসল্লি ধারন করা গেলেও পূর্নাংগ নির্মান শেষে এর ধারন ক্ষমতা হবে ৩ হাজার। আর পুরো নির্মান কাজ শেষ হলে, নামাজের পাশাপাশি এলাকার সবার জন্য এটি একটি কমিউনিটি সেন্টারে পরিনত হবে।

এখানে সমাজের কল্যানে, বিশেষ করে তরুন সমাজের কল্যানে এবং শিশুদের জন্যে বিভিন্ন ধরনের কর্মসূচী নেয়া সম্ভব হবে। থাকবে আফটার স্টুল একটিভিটি। এলাকার শান্তি, সম্পৃতি, শৃংখলা রক্ষায় ও সামগ্রিক উন্নতিতে মসজিদটি সক্রিয় ভূমিকা রাখতে পারবে। ভবিষ্যত প্রজন্মের জন্য হবে একটি স্থায়ী ঠিকানা।

উল্লেখ্য সকল মত পথের নেতবৃন্দের উপস্থিতিতে মসজিদের নির্মান কাজের উদ্বোধনীতে যোগদেন নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল আববাস, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার অহিদ আহমদ, সাবেক ডেবেলাপম্যান্ট লিড মেমবার কাউন্সিলার রাবিনা খান,ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম শায়েখ আবদুল কাইয়ুম, কাউন্সিল অব মস্ক এর চেয়ার মাওলানা সামসুল হক, বৃকলেন মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম, দাওয়াতুল ইসলামের সাবেক আমীর মাওলানা মওদদু হাসান, এলাকার মুরববী এবং কমিটির কর্মকর্তাবৃন্দসহ বিশিষ্টজন।

সবশেষে বলা হয়,মসজিদটি স্টেপনিতে হলেও এটি আল্লাহর ঘর এবং বৃটেনের যে কোনো প্রান্থ থেকেই এর জন্য একটু বিশেষ বিবেচনা রাখার আকুল আহবান জানাই। এতো বিশাল প্রজেক্টটি শুধুমাত্র স্থানীয় মুসল্লিদের অর্থ বা দানেই নির্মান হয়ে যাবে-এমনটি আশা করা কঠিন। এ জন্য আমরা আগামী ৮ জুন বৃহস্পতিবার চ্যানেল এস টিভিতে লাইভ এ্যাপিল করবো।

এছাড়া জাস্টগিভিং এবং ফোন ট্যাক্টের মাধ্যমেও দান করা যাবে। দয়াকরে দান করুন, আল্লাহর ঘর নির্মানের অংশ নেয়ার সুযোগ থেকে বনচিত হবেন না। ডোনেশন লাইন: ০২০৮৫২৩৪১১১/ স্টুডিও হট লাইন: ০২১৮৫২৩১৬৬৬।