প্রতারণার অর্থে বিলাসী জীবন; অবশেষে গ্রেফতার (ভিডিও)

308

ওয়ানবাংলানিউজ: এভাবেই লন্ডনের মেট্রোপলিটন পলিস টিজে ফ্লেচারের অপরাধ সম্রাজে হানা দেয়। অনলাইনে সারা দুনিয়ার মানুষকে প্রতারিত করতে সে নেতৃত্ব দেয়।

টিজে ফ্লেচারের এই ওয়েবসাইট ব্যবহার করে প্রতারকরা সাধারণ মানুষের ব্যাংক ডিটেইলস সংগ্রহ করে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকেরা ব্যাংকের মতো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের ফোন নাম্বার এর ছদ্মবেশ ধারণ করতে পারে। এর মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের গোপন তথ্য সংগ্রহ করে নিতে পারে। এরপর এসব গোপন তথ্য দিয়ে ভিকটিমদের ব্যাংক খালি করে সব অর্থ লুটে নিতে পারে প্রতারকেরা।

ওয়েবসাইটের বিজ্ঞাপনের কথাগুলো মজাদার ও কৌতুকপূর্ণ মনে হলেও এর ব্যবহারকারীরা পথে বসিয়ে দিতে পারে সাধারণ মানুষকে।

লন্ডনের মেট্রোপলিটন পলিসের কাছে ধরা পড়ার আগে বিলাসী জীবনযাপন করতো টিজে ফ্লেচার। সে তার অবৈধ আয়ের দুই মিলিয়ন পাউন্ড খরচ করে ২৩০ হাজার পাউন্ড মূল্যের একটি লেম্বারগিনি, ২টি রেইঞ্জ রোভার আর ১১ হাজার পাউন্ড মূল্যের একটি রোলেক্স ঘড়ি কিনেছিল। পুলিসের তদন্তকারী কর্মকর্তারা টিজে ফ্লেচারের দখলে থাকা অবৈধ নগদ উদ্ধারের চেষ্টা করছেন।

আইস্পুফ ওয়েবসাইটের ভিকটিম কেবল ব্রিটেনেই দুই লাখ। ব্রিটেনের ভিকটিমরা ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হয়ে ৪৩ মিলিয়ন পাউন্ড হারিয়েছেন। আর বিশ্বব্যাপী ১০০ মিলিয়ন পাউন্ডের প্রতারণা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা বলছেন, টিজে ফ্লেচারের ঘটনা অনলাইনে প্রচলিত প্রতারণার ঘটনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবে।

টিজে ফ্লেচারের প্রতারণার আইস্পুফ ওয়েবসাইট দুই বছর চালু ছিল। যখন এর জনপ্রিয়তা তুঙ্গে, তখন প্রায় ৬০ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল এই ওয়েবসাইটের।

টিজে ফ্লেচার এখন কারাগারে। কিন্তু পুলিসের তদন্ত কর্মকর্তারা বলছেন, ফ্লেচারের কারণে অনেক বড় সমস্যা সৃষ্টি হয়েছে। এখন তাঁরা সেসব অপরাধীদের খুঁজবেন, যারা ফ্লেচারের সহায়তায় প্রতারণা করেছে।