অসুস্থ শিক্ষার্থীর পক্ষে ক্লাসে যায় রোবট (ভিডিও)

76

ওয়ানবাংলানিউজ: নিজের বাড়িতে বসে বিজনেস স্টাডিজ ক্লাসে অংশ নিচ্ছে এলেক্স। শারীরিকভাবে যখন ক্লাসে আসা সম্ভব হয়না, তখন এই রোবটের মাধ্যমে ক্লাসের পাঠে অংশ নেয়া যায়।

তিন বছর বয়সে জুভেনাইল ইডিওপেথিক আরথ্রাইটিসে আক্রান্ত হয় রাগবি এলাকার বাসিন্দা এলেক্স। ১৫ বছর বয়সের এই কিশোর গিঁটে ব্যথা এবং ফুলে যাওয়া সমস্যায় আক্রান্ত। অন্য শিশুদের মতো হাঁটাহাঁটি করতে পারেনা এলেক্স।

এলেক্সের স্কুলে এরকম তিনটি রোবট আছে। অসুস্থ ও দুর্বল শিক্ষার্থীদের জন্য মহামারির সময়ে এসব রোবট কাজে লেগেছে।

এই রোবটকে এলেক্সের সহপাঠীরা এলেক্স হিসেবেই চেনে এবং সাথে বহন করে বিভিন্ন স্থানে নিয়ে যায়। এভাবে এলেক্স কেবল শিক্ষকের পাঠদানে অংশ নেয়না, স্কুলের সহপাঠীদের সাথে আড্ডায়ও অংশ নেয়।