আজ জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না খালেদা জিয়া

755

ঢাকা সংবাদদাতা: আজ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। প্রতিবছর এ দিবসে বিএনপির অবধারিত কর্মসূচী ছিল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও পুষ্পাঞ্জলি অর্পণ। কিন্ত এ আজকের সেই দিনে সেখানে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কেননা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ সংসদ ভবন এলাকায় যাওয়ার ব্যাপারে আগেই বিধিনিষেধ রয়েছে।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কারণে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, এখন পর্যন্ত সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়ার কর্মসূচির কথা জানতে পারিনি।

তবে ৭ নভেম্বরের কর্মসূচিসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলেন ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এই সংবাদ সম্মেলনে কথা বলবেন।

১৯৭৫ সালের ৭ জানুয়ারি সিপাহী-জনতা বিপ্লব করে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল দাবি করে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি।

বিএনপি ক্ষমতায় এসে দিবসটিতে সরকারি ছুটি ঘোষণা করলেও আওয়ামী লীগ এসে তা বাতিল করে।