আন্তর্জাতিক ডেস্ক: হাঙ্গেরির জাতীয় নির্বাচনে বড় জয় পেয়ে চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ভিক্টর অরবান। প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, অরবানের ডানপন্থী দল ফিডেজ পার্টি ৫৩ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে।
সোমবার বিবিসি এ খবর জানায়।
তার প্রতিদ্বন্দ্বী পিটার মার্কি-জাই ৩৫ শতাংশ ভোট পেয়ে অনেকটাই পেছনে রয়েছেন।
এ প্রসঙ্গে বিবিসির অপর এক প্রতিবেদনে বলা হয়, বিজয়ের পর দেয়া ভাষণে অরবান ইউরোপীয় ইউনিয়নকে খোঁচা মেরে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমাদের বিজয় এতোটা বৃহৎ যে আপনি তা চাঁদ থেকেও তা দেখতে পাবেন, ব্রাসেলস থেকে দেখে কিছু মনে করবেন না।’
অনুদার একজন ডেমোক্র্যাট নেতা হিসেবে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও অভিবাসন ইস্যুতে ব্রাসেলসের সংঘাত চলছে বহুদিন ধরেই।
এ ছাড়া মস্কোর দিকেও ঝুঁকতে দেখা গেছে তাদের। এ কারণে হাঙ্গেরির এ নির্বাচন নিয়ে বৈশ্বিক আকর্ষণ ছিল; সবার নজর ছিল নির্বাচনে কী হয়- সেদিকে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্টজন হিসেবে অরবানের পরিচিতি রয়েছে। তার দেশের আমদানিকৃত জ্বালানির একটি বড় অংশ আসে রাশিয়া থেকে। তবে ইউরোপের অন্য দেশগুলোও একই কাজ করছে।
অরবান পুতিন নন। তবুও হাঙ্গেরির একটি সহাসড়কে বিরোধী দলগুলো কর্তৃক টাঙানো বিলবোর্ডে বলছে ভিন্ন কথা। ওই ছবির নিচে লেখা ছিল- ‘হাঙ্গেরীয় পুতিন।’















