ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের নিউহ্যামের মেনর পার্ক এলাকায় ছুরিকাঘাতে নিহত ৮০ বছর বয়সী বাংলাদেশী বৃদ্ধা সোরেতা বিবি হত্যার ঘটনায় আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করেছে আদালত। ৩৩ বছর বয়সী এই ব্যক্তির নাম আলী সেবুল। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে পরবর্তীতে আদালতে হাজির করা হবে।
মৃত বৃদ্ধা এবং আটককৃত ব্যক্তি তারা একে অপরের পরিচিত এবং একই ঘরে বসবাস করতেন। ধরনা করা হচ্ছে একেবারে কাছের সম্পর্কের কেউ হবেন আটককৃত ব্যক্তি আলী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেনর পার্ক এলাকার ল্যান্ডসির এভিনিউ রোডে ২ এপ্রিল শনিবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থলে একজন বৃদ্ধাকে ছুরিকাঘাত অবস্থায় পায় পুলিশ। এয়ার এ্যাম্বুলেন্স ডাকা হলেও ঘটনাস্থলেই সেই নারী প্রাণ হারান বলে জানায় পুলিশ। এদিকে এই ঘটনায় ৩৩ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সে সময় জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্রেফাতরকৃত ৩৩ বছরের যুবকের সাথে হত্যাকান্ডের শিকার নারীর সম্পর্ক রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে। কি কারনে বৃদ্ধা নারীকে হত্যা করা হলো তা তদন্ত করেই জানা যাবে।
এদিকে রবিবার ময়নাতদন্তে বলা হয়েছে বৃদ্ধা নারীকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এর আগে ২৭ মার্চ পূর্ব লন্ডনের বেথানাল গ্রীন এলাকায় ইয়াসমিন বেগম নামের এক নারীকে ছুরিকাঘাত কর হত্যা করে তার স্বামী।















