জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

341

ওয়ানবাংলানিউজ ডেস্ক: গত ২৫ শে জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৬তমজন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ও যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা বক্তব্য রাখেন।