লন্ডনে ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের সভা অনুষ্ঠিত (ভিডিও)

983

ওয়ানবাংলানিউজ: ক্রিকেট প্লেয়ারস এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের নব গঠিত কমিটির কার্যনির্বাহী কমিটির সভা গত ১৯ ফেব্রুয়ারী সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশনেন। এতে জানানো হয় প্রবাসে বাংলাদেশী সাবেক ও বর্তমান ক্রিকেট প্লেয়ারদের সমন্নয়নে প্রতি বছর এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন টুর্নামেন্টে অংশ গ্রহন করা হয়। ইতি মধ্যে সংগঠনটি বেশ সাফল্য দেখিয়েছে।
সভায় বেশ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। এর মধ্যে টুর্নামেন্ট আয়োজন, বার্ষিক পরিকল্পনা ও গালা ডিনার আয়োজন হচ্ছে অন্যতম।
সংগঠনের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে সাধারন সম্পাদক নোমান আহমদ দোয়েল ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ এলাহি পাপ্পুর যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক সৈয়দ করিম সায়েম। সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল কাইয়ুম, নাজিম আহমদ, সহ সাধারণ সম্পাদক তুহেল খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ করিম রুমেল, ট্রেজারার সাইফুল ইসলাম শিপু, সহ ট্রেজারার এবি জুনেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুর রহমান রাসেল, রিজিওনাল কো-অডিনেটর জসিম আহমদ, মাশকাত সৈয়দ, লুতফুর রহমান চৌধুরী, ওয়ালি আশরাফ, কার্যকরি সদস্য আবু নাসের চৌধুরী রাহি, সৈয়দ সাব্বির সুফিয়ান, রেজাউল ইসলাম রনি, সৈয়দ আব্দুল করিম, সায়ফুল মাকিন, আব্দুল আলিম শিপন। সভায় সংগঠনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।