ওয়ানবাংলানিউজ: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি’ পবিত্র রমজান মাসে এলাকার গরীব অসহায় দু:স্থ পরিবারের মাধ্যে দুই লাখ টাকার বেশি মূল্যের ত্রান সামগ্রী বিতরন করবে। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয় এবার রমজান মাসে ইউকেতে ইফতার পার্টি না করে এই টাকা দেশে অসহায়দের মধ্যে বিতরণ করা হবে। এতে উপস্থিত ট্রাস্টিদের মধ্য থেকে তাৎক্ষনিক প্রায় ২হাজার পাউন্ড কালেকশন করা হয়।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদদক মাকিনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন উদেষ্টা কমিটির সভাপতি এম এ মান্নান। কমিটির নেতা আব্দুল হান্নান তরফদার (মসুদ), মইনুল ইসলাম, রুহুল ইসলাম দুদু, আব্দুল মুকিত ফারুক, আব্দুল মালিক, আব্দুল বারী সিদ্দিক, ফয়জুল হক, ময়না মিয়া, জামিউর রহমান শাওন, এলাইচ মিয়া, শামীম মিয়া, সৈয়দ ফজলুল হক সেলিম, খয়রুল ইসলাম, জুনেদ আহমেদ শিপু, ইকবাল হোসেন সাজু, মকছুদ আলা জাকারিয়া, তারাউল ইসলাম।
সভায় পবিত্র রমজান মাস শেষে সংগঠনের উদ্যোগে বিশাল পরিষদের গেট টু গেদার ও কৃতি শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।















