ব্রিটেনে সোমবার করোনায় আক্রান্ত ৫১,৪৫৯ জন, মৃত্যু ৪১ জনের

372

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১,৪৫৯ জন। গতকাল রবিবার ছিলো ৪৩,৯৯২ জন, শনিবার ছিলো ৪২,৮৪৮ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ১৫ হাজার ২৪৯ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৪ে১ জনের । গতকাল রবিবার ছিলো ৫৪ জন, শনিবার ছিলো ১২৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৪৬ জন।
Video link