প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠানোর প্রতিবাদে যুক্তরাজ্য আইনজীবি ফোরামের প্রেস ব্রিফিং

990

ওয়ানবাংলানিউজ: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোরপূর্বক ছুটিতে পাঠানোর প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য শাখার উদ্যোগে তাৎক্ষনিক এক প্রেস ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল মনছুর শাহজাহান ও পরিচালনা করেন সাধারন সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়রসহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী।

বক্তব্য রাখেন ব্যারিষ্টার আনোয়ার হোসেইন, ব্যারিষ্টার তমিজ উদ্দিন, ব্যারিষ্টার আবু ইলিয়াছ, ব্যারিষ্টার সোহরাব হোসেন, ব্যারিষ্টার নজরুল হোসেন, এডভোকেট আবুল হাসনাত প্রমুখ।

বক্তারা বলেন প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর পূর্বক সাজানো নাটক বানিয়ে ছুটিতে পাঠানোর তীব্র্র নিন্দা জানান এবং বলেন দেশ পরিচালনায় এই অবৈধ সরকার সম্পূর্নভাবে ব্যর্থ। তারা বলেন, বাংলাদেশ আজ অকার্যকর রাষ্ট্রে পরিনত হয়েছে। তারা বিচার বিভাগের সাথে সব প্রহসন বাদ দিয়ে প্রধান বিচারপতির সম্মান পুন: প্রতিষ্ঠা নিশ্চিত করার জোর দাবী জানান।

বাংলাদেশের ৩ বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের কৃত সকল মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।