পররাষ্ট্রমন্ত্রীর সাথে টাওয়ার হ্যামলেটস এর স্পিকার আয়াছ মিয়ার সৌজন্য সাক্ষাত

622

নাজমুল ইসলাম মকবুল: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুক্তরাজ্যস্থ টাওয়ার হ্যামলেটস এর স্পিকার/সিভিক মেয়র সিলেটের কৃতিসন্তান বিশ্বনাথ বাসীর অহংকার এম আয়াছ মিয়া।

৫মার্চ পররাষ্ট্রমন্ত্রণালয়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে স্পিকার আয়াছ মিয়া এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানান, বৈঠকে যুক্তরাজ্যে বসবাসকারী বাঙ্গালীদের প্রতিনিধি হিসেবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) প্রাপ্তি ও দেশে বিনিয়োগের সুষ্টু পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।

টাওয়ার হ্যামলেটস স্পিকার আয়াছ মিয়া ব্রিটিশ বাঙ্গালীরা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে স্ব-স্ব ক্ষেত্রে তাদের অনবদ্য অবদানের কথা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে বসবাসরতো বাংলাদেশীদের অবদানের প্রশংসা করেন এবং যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিস্তারিত অবহিত করেন ।