জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র এওয়ার্ড প্রদান

1280

ওয়ানবাংলানিউজ: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর কর্তৃক আয়োজিত রহিঙ্গাদের ত্রান বিতরন সফল হওয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ৪ অক্টোবর বুধবার পূর্বলন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি কাউন্সিলার শেরওয়ান চৌধুরীর সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক আবুল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রোজারার মাওলানা আব্দুল কারিম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ারহ্যামলেটস এর স্পিকার সাবিনা আকতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালসার এবং ইউথ কেবিনেট মেমবার ও সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবিই, ব্যারিস্টার তারেক চৌধুরী, ডা. এনায়েত হোসেন চৌধুরী, ব্যবসায়ী আসিক আহমেদ, কমিউনিটি ব্যক্তিত্ব সদরুজ্জামান খান, নোমান উদ্দিন তাফাদার, সংগঠনের উপদেষ্ঠা হেলাল খান, ব্যারিস্টার নুরুল গাফফার, সংগঠনের সহ সভাপতি সৈয়দ মতলুব রেজা, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সহ সম্পাদক শাহিন আহমেদ তাফাদার, জয়নুল আবেদীন, ফজলে চৌধুরী একলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মইনুল হক চৌধুরী, মাওলানা কাজী এমদাদুল হক, মিসবাউর রহমান প্রমূখ।

সাম্প্রতি সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল বাংলাদেশে রহিঙ্গাদের মাঝে নিজে উপস্থিত থেকে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ত্রান বিতরন করেন এবং উক্ত সভায় ত্রানের সহায়তার বর্ণনা দেন এবং আরো সহযোগীতা করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান এবং এই মহত কাজের জন্য সংগঠনের পক্ষ থেকে গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল কে ধন্যবাদ জানানো হয়।

সভায় তৃতীয় পর্বে সাম্প্রতি জকিগঞ্জ সেলিব্রেটি সাকসেক ২০১৭ অনুষ্ঠানের এওয়ার্ড ভুষিত সম্মানিত ব্যক্তিগন বিশেষ কারনে অনুপস্থিত থাকায় ক্রেস্ট নিতে না পারায় তাদেরকে উক্ত সভায় ক্রেস্ট প্রদান করা হয়। এওয়ার্ড প্রাপ্তিগন হলেন ব্যারিস্টার তারেক চৌধুরী, ডা. এনায়েত চৌধুরী এবং আসিক আহমেদ। ফ্রেন্ডস অফ জকিগঞ্জ হিসাবে এওয়ার্ড প্রদান করা হয় টাওয়ারহ্যামলেটস কাউন্সিলের কালচার এন্ড ইউথ কেবিনেট মেমবার কাউন্সিলার আব্দুল মুকিত চুনু এমবিই।