সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কার্যকরী কমিটি সাংবিধানিকভাবে অবৈধ ঘোষণা

576

ওয়ানবাংলানিউজ: সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নব গঠিত কমিটি সংশ্লিস্ট সংবিধান লংঘন সংক্রান্ত জটিলতা নিরসনে এক জরুরী সভা গত ১২ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কার্যকরী কমিটির সাংবিধানিক ক্ষমতাবলে আয়োজিত এ অধিবেশনে সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী আহবাব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিগত ২রা আগস্ট ২০২১ তারিখে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত কার্যকরী কমিটি যথাক্রমে সভাপতি আরমান আলী, সেক্রেটারী নিয়াজুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ সফিক আহমদ কে নিয়ে যে কমিটি ঘোষণা করা হয়, সে কমিটি সম্পূর্ণরূপে অসাংবিধানিক ও অনিয়মতান্ত্রিকভাবে গঠন করার কারনে সভায় সর্বসম্মতি ক্রমে নবগঠিত কমিটিকে অবৈধ ঘোষণা করা হয়।

সভায় সদ্য সমাপ্ত নির্বাচনকে অসাংবিদানিক, অনিয়মতান্ত্রিক ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তা প্রত্যাখান করা হয়। একই সাথে উক্ত কমিটিকে সকল কার্যক্রম বন্ধ করে সাংবিধানিকভাবে মিমাংসার লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন আবুল লেইছ, জামাল উদ্দিন মকদ্দুছ, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, মিঠু চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ জিল্লুল হক,

সভায় উপস্থিত ছিলেন রফিক মিয়া, জামাল উদ্দীন মকদ্দুছ, মো: আবুল লেইছ, মিঠু চৌধ্রুী, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, মো: ছানাওর আলী কয়েছ, কামরুজ্জামান চৌধুরী, ফজলুল করিম চৌধুরী, আব্দুল মালিক কুঠি, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, বদরুল চৌধুরী, শামীম আহমদ, শেখ ফারুক আলী, লিলু আহমদ তালুকদার, কাজী ফয়েজ আহমদ, নজরুল ইসলাম, হারিক মিয়া কামলী,

এমদাদুল হক এমদাদ, তাহের কামালী, মো: মজির উদ্দীন, শামীম আলম, সামছুল আবেদিন, ইকবাল হোসেন, নূরুল আনোয়ার, সৈয়দ জিল্লুল হক, ফারুক আহমদ, ফারুক মিয়া, মো: শাহীন উদ্দীন, সবুজ মিয়া, জগম্বর আলী, মো: মিনার উদ্দীন, ইরফান আলী, শহীদ আলী, জাবেদ আলী, ছয়ফুল আলম, আবুল হাসনাত কয়েছ, মো: আবুল কালাম, আনোয়ার ইসলাম, আরিফ রহমান কবীর, এম এ রব প্রমুখ।
সংগঠনের পরবর্তী সভা আগামী ২১শে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় হোয়াইটচ্যাপেলের মক্কাগ্রীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।