ওয়াানবাংলানিউজ: পূর্ব লন্ডনের তাসনিম জামে মসজিদ এর দ্বি-বার্ষিক সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ১২ সেপ্টেম্বর রবিবার দুপুরে। ডেগেনহাম ইস্ট এডুকেশন সেন্টার নামে পরিচিত মসজিদের প্রধান হলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন মসজিদের সভাপতি মোহাম্মদ মশাহিদ আলী। সাধারণ সম্পাদক মো: সুলতান আহমদ এর পরিচালনায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরা হয়। আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার আবু স্বাধাত। এসময় মসজিদের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্টিত হয়। এতে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে নতুন কমিটির নাম ঘোষণা করেন ব্যারিস্টার এনামুল হক। নির্বাচন কমিশনারগন হচ্ছেন মোহাম্মদ মুজিবুর রহমান, ব্যারিস্টার এনামুল হক, হেলাল উদ্দিন আলী, সানাওয়ার আলী কয়েছ, ফয়সাল আহমদ, আজম আলী, সুহেল আবেদিন সিরাজি।
বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারকে বহাল রেখে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে দুপুরের খাবার শেষে সভার সমাপ্তি হয়। নব নির্বাচিত কমিটির সদস্যরা সকলের সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য মসজিদে নিয়মিত নামাজের পাশাপাশি ইভিনিং কোরআন শিক্ষা প্রদান করা হয়। এছাড়া একাদিক শিক্ষামূলক অনুষ্ঠান আয়োজন করে মসজিদ কর্তৃপক্ষ।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছে সভাপতি মোহাম্মদ মশাহিদ আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিক, সহ সভাপতি ব্যারিস্টার এনামুল হক, হেলাল উদ্দিন আলী, সানাওয়ার আলী কয়েছ, ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মো: সুলতান আহমদ, সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, আজমল আলী, ট্রেজারার আবু সাদাত, সহ ট্রেজারার সুহেল আবেদিন সিরাজি, আব্দুল জলিল, অর্গানাইজিং সেক্রেটারী রাজু শিবলি, অফিস সেক্রেটারী ওমার আলী, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শামসুল ইসলাম। সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, নুরুল ইসলাম, কামরুজ্জামান সাকলাইন, আবু বক্কর সিদ্দিক, আনসার আলী, সাজ্জাদ উল্লাহ, হাসান আলী, মহিন উদ্দিন রাজু, মো: জাবেদুল হোসেন, সিতু আহমদ।














