দারুল ক্বিরাত বায়তুল আমান জামে মসজিদের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

338

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের দারুল ক্বিরাত বায়তুল আমান জামে মসজিদের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত ২৪ আগস্ট মঙ্গলবার।
শাখার নাজিম মাওলানা আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করে প্রতিষ্ঠানের ছাত্র জুবায়ের আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার মোঃ আহবাব হোসেন, ডেপুটি মেয়র কাউন্সিলার মোঃ সিরাজুল ইসলাম, অত্র মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব সোবহান আলী, সাবেক ট্রেজারার মোঃ নিজাম উদ্দীন, বিশিষ্ট সমাজ সেবক কে এম আবুতাহের চৌধুরী, দারুল হাদিস লন্ডনের শিক্ষক মাওলানা হাফিজ আনহার আহমদ, জি এস সি ইষ্ট লন্ডন শাখার সভাপতি মোঃ আব্দুল গফুর, মাষ্টার আফজল হোসেন সিদ্দিক ৷ উপস্থিত ছিলেন ও আলোচনা করেন শিক্ষক মাওলানা মোহাম্মদ সুলাইমান, মাওলানা হাফিজ আনওয়ার হোসেন, ক্বারী সুফিয়ান বিল্লাহ, ক্বারী আব্দুল কাদির, ক্বারী মোস্তফা ছাদিম চৌধুরী, ক্বারীয়া রহিমা বেগম, ক্বারীয়া ফাতেহা খাতুন, ক্বারীয়া ছালমা বেগম ৷ আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের ফলাফল জানিয়ে অতিথিবৃন্দ ও শিক্ষকবৃন্দ এবং অভিবাবকদের মাধ্যমে সনদ বিতরণ করে পুরুষ্কার বিতরণ করা হয় ৷

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সমুজ মিয়া, মোঃ শাফি উল্লাহ, আব্দুল হাফিজ বকুল, মোহাম্মদ ইব্রাহিম, সেলিম আহমদ, আশরাফ আলী ও বিশিষ্ট মুরব্বী গণ সহ অনেক অভিবাবক বৃন্দ এবং ছাত্র ছাত্রী বৃন্দ ৷ পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷