ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪,৯৫০ জন। গতকাল রবিবার ছিলো ২৯,১৭৩ জন, শনিবার ছিলো ৩১,৭৯৫ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ২২ হাজার ২৯৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২৩৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪ জনের । গতকাল রবিবার ছিলো ২৮ জন, শনিবার ৮৬ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ১৭২ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ২১১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৭২ লাখ ৮৭ হাজার ২৮৪ জন।















