মদরিছ আলী বাদশা’র জানাযা ও দাফন সম্পন্ন: জানাযায় উপস্থিত ছিলেন তারেক রহমান (ভিডিও)

3603

ওয়ানবাংলানিউজ: বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, নিউহাম বিএনপির সহ সভাপতি, বিশ্বনাথ স্পোটিং ট্রাস্টের সভাপতি, বিশিষ্ট কমিউনিটি নেতা মদরিছ আলী বাদশার জানাযার নামাজ সম্পন্ন হয়েছে বুধবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে। জানাযার নামাজে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মরহুমের আত্মীয় স্বজন, কমিউনিটি নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর ছোট ভাই মদরিছ আলী বাদশার জানাযায় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি মুসল্লিদের প্রচন্ড ভীড়ের মধ্যেও মদরিছ আলী বাদশার লাশের পাশে বেশ কিছুক্ষন দাঁড়িয়ে ছিলেন এবং তার পরিবারের সদস্যদের শান্তনাদেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।
জানাযার নামাজ শেষে বিকালে পূর্ব লন্ডনের চিংওয়েলের গার্ডেন অফ পিসে দাফন করা হয়।
উল্লেখ্য গত ১০ সেপ্টেম্বর সোমবার সকালে পূর্ব লন্ডনের একটি হাসপাতালে ৫৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেনে। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার নামাজের জানাযায় অংশ নেয়ায় এবং সহমর্মিতা প্রকাশ করায় কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের বড় ভাই বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আয়াস মিয়া, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শায়িস্তা, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আছকির আলী, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, গোলাম রাব্বানী, গোলাম রাব্বানী সুহেল, ব্রিকলেইন মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আলী, ব্যারিস্টার শাহ মিসবাউর রহমান, কমিউনিটি নেতা এডভোকেট শাহ ফারুক, সিরাজ হক, ব্যারিস্টার আহমেদ এ মালিক, কে এম আবু তাহের চৌধুরী, আসহাব বেগ, সাবেক মেয়র গোলাম মোরতুজা, মতছির খান, ব্যারিস্টার আব্দুশ শহিদ,আফছর মিয়া ছোট মিয়া, এডভোকে খলিলুর রহমান, হাজী হাসন আলী, মোবারক আল, হাজী মবশ্বির আলী, হাজী আব্দুল হামিদ (মালা), মাওলানা শফিক উদ্দিন, মাওলানা শামীম আহমদ, মতছির আলী, ইলিয়াস আলীর পুত্র আবরার ইলিয়াস অর্ণব, বিএনপি নেতা শরিফুজ্জামান চৌধুরী তপন, পারভেজ মল্লিক, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, মিসউজ্জামান সুহেল, এমদাদ হোসেন টিপু, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, সাদিক মিয়া, লাকি মিয়া, তাজুল ইসলাম, আবেদ রাজা, খালেদ আহমদ, দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, আজমল চৌধুরী জাবেদ, শাহ মনির, নাজমুল হাসান জাহিদ, আব্দুস সালাম, এমাদুর রহমান এমাদ, আব্দুল হামিদ খান হেভেন, সেলিম আহমেদ, মোস্তাক আহমেদ, আব্দুল সালাম, সেবুল মিয়া, এস এম লিটন, তোফায়েল আহমেদ আলম, ফয়জুল হক, হেলাল উদ্দিন, হিরা মিয়া, শামীম আহমদ, কদর উদ্দিন, নূরুল আলী রিপন, তামিম আহমদ, এডভোকেট তাহির রায়হান পাবেল, দেওয়ান আব্দুল বাছিত, সামসাদুর রহমান মাহতাব, আহমদ আলী, আনোয়ার হোসেন, সুরমান খান, মকসুদ আলী, আব্দুস সালাম আজাদ, মনির আলী সুফি, শাহ মুকুল,
বিশ্বনাথ প্রবাসী বিএনপি নেতা রইছ আলী, গৌছ আলী, গৌছ খান, মনির উদ্দিন বশির, সিরাজুল ইসলাম সিরাজ, গোলজার খান, মো: আব্দুল কুদ্দুছ, মিসবাহ উদ্দিন, ড. মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুছ, আব্দুল ওদুদ শাহেল, জসিম উদ্দিন সেলিম, আব্দুল বাসিত বাদশা, আফজাল হোসেন, জাকের বখত চৌধুরী জুয়েল, কদর উদ্দিন, মফজ্জুল আলী, আখলুছ মিয়া, আব্দুর রব, শফিক উদ্দিন, তানবীর আহমদ, মঈন উদ্দিন, আলমগীর হোসেন, কাওছার আহমদ, আব্দুস ছুবহান, লুতফুর রহমান, নূরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল হামিদ সুমেদ, মাক্কু মিয়া, আছকির আলী, আব্দুন নূর, ইমতিয়াজ এনাম তানিম,
কমিউনিটি নেতা মাওলানা আব্দুল কাহার, মুফতি আশরাফুর রহমান, প্রফেসর নূরুল ইসলাম, একাউন্টটেন্ট একেএম সেলিম, শাহ আজিজুর রহমান, তফজ্জুল আলী, আব্দুল আলী রউফ, সৈয়দ তারিফ আহমদ, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, আব্দুল হান্নান, ওয়াহিদুর রহমান চৌধুরী, কমিউনিটি নেতা নজরুল ইসলাম, সাংবাদিক রহমত আলী, সিরাজুল ইসলাম হাজারী, রফিক আলী, আসাদুর রহমান আসাদ, মাওলানা কাওছার আহমদ, ব্রিকলেইন মসজিদ ফিউনারেল এর ডায়রেক্টর শওকত সিদ্দিকি, আলহাজ্ব হিরা মিয়া, আশক আলী, দুদু মিয়া, আপ্তাব আলী, নাসির উদ্দিন, হাজী আব্দুল মালিক, আব্দুল গফুর, নিজাম উদ্দিন, আব্দুর রহিম রঞ্জু, জাকির হোসেন কয়েছ, আবুল হাসনাত, আবুল কালাম, সফজ্জুল আলী, আজম খান, মোহাম্মদ আলী মজনু, আনোয়ার খান, হাজী সাদেক আলী, ফয়জুর রহমান, আখলাকুর রহমান, ফারুক মিয়া, আব্দুল কাদির, হাজী আনু জামান, মো: সেলিম উদ্দিন, নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, হাজী খোরশেদ আলী, হাজী নুরুল ইসলাম, শুকুর আলী, জুবেদ আলী, আব্দুল গফ্ফার, মকবুল আলী, আলহাজ্ব ফারুক মিয়া, গেদু মিয়া, সানু মিয়া, আব্দুল বর মল্লিক, রফিক উল্লা, আব্দুল কাইয়ুম, আবুল লেইছ, দুলাল উদ্দিন রায়হান, আব্দুল তাহিদ, মোক্তাদির মিয়া, হাজী খোরশেদ আলী, সিরাজ মিয়া, সুহেব মিয়া, হিরা মিয়া, সাইফুল ইসলাম মিরাজ,  এম এন রহমান বিপুল, মো: আবু নোমান সুহাগ, মনির আহমদ, নূরে আলম সুহেল, আবুল খায়ের, সানুর আলী প্রমুখ।
উল্লেখ্য তিনি সম্প্রতি পবিত্র হজব্রত পালন করে গত শনিবার লন্ডনে ফিরে আসেন। হজ্জ্বের মূল পর্ব শেষে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সৌদিতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুস্থ্য হয়ে উঠলে তিনি লন্ডনে ফিরে আসেন এবং সোমবার ইন্তেকাল করেন। তার গ্রামের বাড়ী বিশ্বনাথ থানা সদরের হরিকলস গ্রামে।

মদরিছ আলী বাদশা’র জানাযা ও দাফন সম্পন্ন: জানাযায় উপস্থিত ছিলেন তারেক রহমান

মদরিছ আলী বাদশা’র জানাযা ও দাফন সম্পন্ন: জানাযায় উপস্থিত ছিলেন তারেক রহমান

Posted by 1banglatv on Thursday, 13 September 2018