ব্রিটেনে কাপড় ও তেলের মূল্যবৃদ্ধি, কমেছে নগদ বিক্রি, বেড়েছে কন্ট্রাকলেস কার্ডের ব্যবহার

1665

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে কাপড় ও তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় গত মে মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ২.১%। যা গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ। লকডাউন শিথিল হওয়ায় সাধারণ মানুষের ব্যয় বেড়েছে বলে মনে করা হচ্ছে।

জাতীয় পরিসংখ্যা অফিসের মতে দ্যা কাস্টমার প্রাইজ ইনডেস্ক বলছে মুদ্রাস্ফীতি গত এপ্রিলে ১.৫% থেকে বৃদ্ধি পাচ্ছে।
মুদ্রাস্ফীতির এই হার ব্যাংক অফ ইংল্যান্ডের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এর ফলে সুদের হার বাড়ানো নিয়েও বিতর্কের সৃস্টি হয়েছে।
এদিকে গত মে মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে ১.৮শতাংশ।

অন্যদিকে ব্রিটেনে কমে এসেছে ক্যাশ অর্থ লেনদেনের পরিমান। ব্যাংকগুলো গত ৬ বছরের মধ্যে সবচেয়ে কম নগদ লেনদেন করেছে গত বছর। ক্রেতারা আগের চেয়ে বর্তমানে বেশি পরিমান অনলাইনে কিংবা পিনলেস অর্থাৎ কনট্রাকলেস ডেভিড অথবা কেডি কার্ড ব্যবহার করছেন।

করোনা মাহামরির কারনেই যোগাযোগহীন এই প্রযুক্তির ব্যবহার বেড়েছে বলে মনে করা হচ্ছে।
এই প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা চার অংকের পিন ব্যবহার না করেই তাদের ডেবিট অথবা ক্রেডিট কার্ড বা স্মার্টফোন ব্যবহার করে অর্থ পরিরোধ করার সুযোগ পাচ্ছেন।
ব্রিটেনের ব্যাংকিং ক্ষেত্রের বানিজ্যিক সংস্থা ইউকে ফাইনান্স জানিয়েছে, যোগাযোগহীন অর্থাৎ কন্ট্রাকলেস কার্ডের প্রতি মানুষের আকর্ষন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গত বছর সবচেয়ে বেশি মানুষ এই ধরনের সার্ভিস গ্রহন করেছেন।
মহামারির সময়ে কন্ট্রাকলেস কার্ডে এক সাথে ৩০ পাউন্ড খরছের সুবিধা বাড়িয়ে ৪৫ পাউন্ডে উন্নীত করা হয়। সরকারের মন্ত্রীরা এর পরিমান ১০০ পাউন্ড করার পরিকল্পনা করেছেন।
পরিসংখ্যান বলছে গত বছর ১৩% কমেছে নগদ লেদদেন। আর যোগাযোগহীন পেমেন্ট বেড়েছে ২৭%।