ব্রিটেনে করোনায় বুধবার ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২,৬৯৬ জন

884

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৬৯৬ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২,৪১২ জন, সোমবার ছিলো ১৯৭৯ জন। আজ সকাল ৯ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৫২ হাজার ৫২৭ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩ জন। গতকাল মঙ্গলবার ৭ জন, সোমবার ছিলো ৫ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৩৯ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার ৫০৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৭০ হাজার ৪৫৩ জন।