ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৯৩ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২,৬৫৭ জন, বুধবার ছিলো ২,২৮৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ৪৬ হাজার ৮২৪ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৭ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১১ জন, বুধবার ছিলো ১১ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৬৬৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৬০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৬১ লাখ ১৫ হাজার ৯৫৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৯৩ লাখ ১৯ হাজার ১০ জন।















