টাওয়ার হ্যামলেটসে লিজহোলডারদের মাথায় হাত

230

ওয়ানবাংলানিউজ: লিজহোলড ঘরের মালিকদের সমস্যা অনেক। ইস্ট লন্ডনের কিছু লিজহোলড ঘরের মালিকের কাছে ঘরের মেরামত বাবদ ৯৫ হাজার পাউন্ড পর্যন্ত বিল পাঠানো হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনাল গ্রিন এলাকার কলাম্বিয়া রোডের বাসিন্দা স্যারা। এখানে তিনি ছয় বছর যাবত বসবাস করছেন। কিন্তু এই ছয় বছরের মধ্যে অধিকাংশ সময়ই তাঁর ফ্ল্যাট ঢাকা ছিল স্কেফলডিংয়ে। মেরামত শেষ হয়ে যাওয়ায় কয়েক বছর আগে এই এস্টেটের অন্যান্য স্থান থেকে স্কেফলডিং সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও স্যারা এবং তাঁর প্রতিবেশীরা তাদের ব্লকে মেরামত কাজ শুরু হওয়ার অপেক্ষায় আছেন। এর ফলে ছয় বছর ধরে তিনি অন্ধকার পরিবেশে বসবাস করছেন।

সম্প্রতি স্যারা এবং তাঁর প্রতিবেশীরা, যারা ঘরের মালিক, তাদের কাছে মেরামতের খরচ বাবদ ৩৩ হাজার পাউন্ড করে বিল পাঠানো হয়েছে।

ভবনের ভেতরে এবং বাইরে মেরামতের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩৮ হাজার পাউন্ড থেকে ৯৫ হাজার পাউন্ড পর্যন্ত।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ এখন মেরামতের আনুমানিক খরচের বিষয়টি পুনরমুল্লায়ন করছে। ফলে ভবনের বাসিন্দাদের এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।