এ টি এন বাংলা ইউকের প্রধান নির্বাহীর মায়ের মৃত্যু

651

ওয়ানবাংলানিউজ ডেস্ক: লন্ডন থেকে সম্প্রচার করা টেলিভিশন এ টি এন বাংলা ইউকের স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী হাফিজ আলম বক্সের মাতা দিলবাহার বেগম গত সোমবার সাতাশে এপ্রিল সন্ধ্যায় রয়েল লন্ডন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ) তিনি সম্প্রতি নিমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ।
মৃত্যু কালে দিলবাহার বেগমের বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর । তিনি ছয় ছেলে পাচ মেয়ে তাদের পরিবার সন্তানাদি সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন ।
মরহুমার নামাজে জানাজা অনুস্থিত হয় পূর্ব লন্ডনের ব্রিক লেইন জামাএ মসজিদে ।সামাজিক দুরত্ত বজায় রেখে বাদ যোহর নামাজে জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন ।পরে মরহুমাকে লন্ডনের গার্ডেন অব পিসে সমহিত করা হয় ।
মরহুমার দেশের বাড়ী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথ পুর উপজেলার রানী গঞ্জে । তিনি সন্তানদের নিয়ে ইংল্যান্ডের লন্ডন শহরের অধিক বাংলাদেশীদের বসবাস পূর্ব লন্ডনে বসবাস করতেন । মরহুমার ছেলে এ টি এন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স এই মাহে রামাদান মাসে সকলের কাছে তার মায়ের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন ।
মরহুমার মৃত্যুতে কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিগত ভাবে অনেকেই শোক প্রকাশ করেছেন যাদের অন্যতমরা হছছেন ব্রিটেনে বাংলাদেশের মান্যবর হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, এটি এন বাংলা ইউকে পরিবার , চ্যানেল এস পরিবার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি ইমদাদুল হক চৌধুরী সাধারন সম্পাদক মোহাম্মদ যুবায়ের ট্রেজারার আ স ম মাসুম, চ্যনেল এসের এম ডি তাজ চৌধুরী, বিবিসিসির সাবেক পরিচালক মুকিম আহমেদ, সিলেট শাহজালাল টাওয়ারের চেয়ারম্যান সাহেদ আহমেদ, সহ বিভিন্ন সংগঠন এর সদস্য বৃন্দ ।
এ টি এন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স তার মায়ের মৃত্যুতে যারা ফোনে বা বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা শোক প্রকাশ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং উনার মায়ের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন ।