ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) আক্রান্ত ২৯১৯ জন: মৃত্যু ১৪ জনের

1867

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে টানা পঞ্চম দিনের মত ২ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯১৯ জন। এদিকে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার) মৃত্যু বরণ করেছেন ১৪ জন। গতকাল বুধবার ছিলো ৮ জন, মঙ্গলবার ছিলো ৩০ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৬০৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯১৯ জন। গতকাল বুধবার ছিলো ২৬৫৯ জন, মঙ্গলবার ছিলো ২৪২০ জন, সোমবার ছিলো ২৯৪৮জন, রবিবার ছিলো ২৯৮৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১৩৮ জন। (সূত্র বিবিসি)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গতকাল হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮ জন, উত্তর আয়ারল্যান্ডে ১জন, স্কটল্যান্ডে ও ওয়েলসে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ৮জন মৃত্যুবরণ করেছেন তাদের ২৯ থেকে ৯৩ বছর।

পৃথক সংবাদ