ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) নতুন করে আরো ১১৮৪ জন আক্রান্ত হয়েছেন। এদিকে গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত ওয়েলস স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরণ করেনি।
অন্যদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যু বরণ করেছেন ১৬ জন। গতকাল সোমবার ছিলো ৪ জন, রবিবার ছিলো ৬ জন, শনিবার ছিলো ১৮ জন, শুক্রবার ছিলো ২ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৪৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৮৪ জন। গতকাল সোমবার ছিলো ৮৫৩ জন, রবিবার ছিলো ১০৪১ জন, শনিবার ছিলো ১২৮৮ জন, শুক্রবার ছিলো ১০৩৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। (সূত্র দ্যা সান)
ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৬ জন, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ডে, ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
পৃথক সংবাদ















