জিসিএসই পরিক্ষায় তাহমিদ শাহীদের সাফল্য

1663

ওয়ানবাংলানিউজ: এবারের জিসিএসই পরিক্ষায় সাফল্য পেয়েছে ব্রিটিশ বাংলাদেশী শিক্ষার্থী তাহমিদ শাহীদ। সে এবারের পরিক্ষায় ২টি বিষয়ে নাইন ( ডাবল স্টার) ৬টি তে এইট ( এ স্টার) পেয়ে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্জ্বল করেছে।

গত ২০ আগস্ট বৃটেনে জিসিএসই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তাহমিদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়।

তাহমিদের দেশের বাড়ী সিলেটের কামাল বাজারের পেচিকোরমা গ্রামের বড় বাড়ি। সে সাউথ ইস্ট ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার এম এ শাহীদ ও এডভোকেট তাহেরা বেগম লাকীর ছেলে।
তাহমিদের মা বাবা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।