আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মূল্যে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছেন সৌদি রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্য প্রিন্স তুর্কি আল-ফয়সাল।
শুক্রবার তিনি বেশ জোর দিয়েই একথা বলেছেন। তার কথায়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে যে কোনও আরব রাষ্ট্রেরই এর জন্য চড়া মূল্য দাবি করা উচিত।
গত ১৩ অগাস্ট ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমিরাতের পথ সৌদি আরবও অনুসরণ করবে বলে তিনি আশা করেন।
ট্রাম্পের এমন প্রত্যাশার জবাবে সৌদি প্রিন্স তুর্কি আল-ফয়সাল ওই কথা বলেছেন। সৌদি আশার্ক আল-আওসাত পত্রিকায় তিনি লেখেন, “সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পথ অনুসরণ করার কথা বিবেচনায় নিলে যে কোনও আরব রাষ্ট্রের উচিত এর বিনিময় মূল্য দাবি করা। আর সেই মূল্য হওয়া উচিত চড়া।”
“ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে চূড়ান্ত শান্তি প্রতিষ্ঠার একটি মূল্য নির্ধারণ করেছে সৌদি আরব। আর তা হচ্ছে, প্রয়াত বাদশাহ আবদুল্লাহর উদ্যোগ অনুসরণে জেরুজালেমকে রাজধানী করে সার্বভৌম একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা।”
৭০ বছরের বেশি সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তৃতীয় আরব রাষ্ট্র হিসাবে ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক স্থাপন করছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে উভয়পক্ষে শান্তিচুক্তি হয়েছে।
এ চুক্তির আওতায়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা স্থগিত রেখেছে।ফিলিস্তিন পশ্চিম তীরকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ বলেই মনে করে।
আমিরাত বলছে, ইসরায়েলের এ প্রতিশ্রুতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীক সমাধানের সম্ভাবনা জিইয়ে রেখেছে।
ব্রিটেনে লকডাউনের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু ২জন : আক্রান্ত ১০৩৩ জন
ব্রিটেনে লকডাউনের পর করোনায় সর্বনিম্ন মৃত্যু ২জন : আক্রান্ত ১০৩৩ জনফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক: সৌদি প্রিন্স
Posted by London Bangla voice on Friday, 21 August 2020
ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর কোনও কূটনৈতিক সম্পর্ক ছিল না। তবে ইরানের আঞ্চলিক প্রভাব নিয়ে উদ্বেগ থাকার কারণে ইসরায়েলের সঙ্গে দেশগুলোর অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল। আর এর প্রেক্ষাপটেই ইউএই-ইসরায়েল সম্পর্ক সম্প্রতি কয়েক বছরে উষ্ণ হয়েছিল।
শেষমেশ ইসরায়েল-আমিরাত চুক্তি হওয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত উপসাগরীয় আরও আরব রাষ্ট্র ইউএই’র পথ অনুসরণ করতে পারে বলে জল্পনা বেড়েছে। তবে সৌদি প্রিন্স তুর্কি বলছেন, এক্ষেত্রে সৌদি আরব ইসরায়েলের কাছ থেকে চড়া বিনিময় মূল্যই আশা করে।
আর ইউএই’র ইসরায়েলের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সম্পর্কে তিনি বলেন, এর মধ্য দিয়ে রিয়াদের ঘনিষ্ঠ মিত্র আমিরাত অন্তত একটি গুরুত্বপূর্ণ শর্ত নিশ্চিত করতে পেরেছে, তা হল- ইসরায়েলের দখলদারিত্বের পরিকল্পনা স্থগিত করা।
প্রিন্স তুর্কি আল-ফয়সাল সাবেক একজন গোয়েন্দা প্রধান এবং ওয়াশিংটনে কাজ করা সাবেক সৌদি রাষ্ট্রদূত। বর্তমানে তিনি সৌদি আরবের কোনও সরকারি দায়িত্বে নেই। তারপরও ‘কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ এর চেয়ারম্যান হিসেবে তিনি যথেষ্ট প্রভাবশালী ব্যক্তিত্ব।















