ওয়ানবাংলানিউজ: সেপ্টেম্বর থেকে খুলবে টাওয়ার হ্যামলেটসের স্কুলগুলো দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে, টাওয়ার হ্যামলেটসের সকল শিশু কিশোর বয়সী শিক্ষার্থীদের স্কুলে ফিরে যেতে হবে। কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারার স্কুলগুলো নিরাপদ এবং শেখার সেরা জায়গা। নতুন শিক্ষাবর্ষের জন্য এগুলো প্রস্তুত করতে স্কুলের স্টাফরা লকডাউন এবং গ্রীষ্মকালীন ছুটির পুরো সময়টা জুড়ে কঠোর পরিশ্রম করে চলেছেন। সেপ্টেম্বরে শিক্ষার্থীদের আবারও স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।
www.towerhamlets.gov.uk/backtoschool । সর্বশেষ তথ্য, পরামর্শ ও সহায়তা এবং কিছু সাধারণ প্রশ্ন-উত্তর সম্পর্কে জানতে ভিজিট করুন আগষ্ট ও সেপ্টেম্বর মাস জুড়েই এই ওয়েবসাইট আপডেট করা হবে, তাই নিয়মিত এটি ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।















