লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

871

ওয়ানবাংলানিউজ: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিবের উদ্যোগে ১৮ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডের স্থানীয় এক রেস্টুরেন্টে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির প্রতিস্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও শহীদ আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনাসহ সমগ্র দেশবাসীর কল্যাণের জন্য দোয়া করা হয় ।

দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। যুক্তরাজ্য সফররত সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলী আহমেদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ।

দোয়া মাহফিল আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, মোঃ তাজুল ইসলাম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, যুগ্ম সম্পাদক মিসবাউজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান, ঢাকা মহানগর বিএনপির দক্ষিনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু,

যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি এম এ সালাম, জাইমা পাঠাগারের সত্ত্বাধিকারী সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান আকরাম, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ গাজী, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাছিত তপু, যুক্তরাজ্য বিএনপির সহদপ্তর সম্পাদক সেলিম আহমেদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মোক্তাদির, সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল হক, সদস্য শরিফুল ইসলাম,

যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ, যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক লিটন আফিন্দি, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, জাসাসের সাধারণ সম্পাদক তাজবির চৌধুরী শিমুল, যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক ডাক্তার মনসুর আহমেদ প্রমুখ ।