ব্রিটেনে আগস্টে তৃতীয় দিনের মত উষ্ণ আবহাওয়া: সমুদ্রতীরে মানুষের উপচেপড়া ভিড়: সর্তকতা জারি

2850

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে শুক্রবার থেকে শুরু হয়ে আজ রবিবার পর্যন্ত টানা তিনদিন উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রতিদিনই আবহাওয়া গড়ে ৩৪ ডিগ্রি সে: বিরাজ করছে। এদিকে গরম আবহাওয়া বিরাজ করায় সমুদ্র সৈকতগুলোতে অনিরাপদ উপচেপড়া ভিড় পরিলক্ষিত হওয়ায় কিছু কিছু জায়গায় রেড এর্লাট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এর মধ্যে বর্ণমাউথ সমুদ্র সৈকতের বেশিরভাগ এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছ্ েকর্তৃপক্ষ মনে করছে, এত লোকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। একই সাথে স্যান্ডব্যাংক সমুদ্র সৈকতেও রেড এলার্ট জারি করা হয়েছে।

এদিকে সমুদ্র সৈকতে প্রচুর জনসমাগম হওয়ায় ব্যক্তিগত গাড়ীরও লম্বা লাইন দেখা গেছে।
বিবিসি জানিয়েছে গত ৪ বছরের মধ্যে শনিবার সর্বাদিক ৩৪০টি দুঘর্টনার খবর পেয়েছে কোস্টগার্ড। এর মধ্যে ১৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে নর্থ ওয়েলসের অ্যাংলেসে জেট স্কাই এবং নৌকার সাথে সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে। নরফোকে পানিতে আটকা পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে গতকাল শনিবার ও আজ কেন্টের রামসগেইট, ব্ল্যাকপুল সমুদ্র সৈকতগুলোতে ব্যাপক জনসমাগম দেখা যায়।

আজ ইংল্যান্ডের সাউথেন্ডে সর্বোচ্চ ৩৫ সে: তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পৃথক সংবাদ: