ব্রিটেনে বাড়ছে করোনার সংক্রমন: গত ২৪ ঘন্টায় (রবিবার) আক্রান্ত ১০৬২ জন: ৮ জনের মৃত্যু

1555

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় শনিবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত জুন মাসের পর রবিবার সকাল পর্যন্ত সর্বাদিক ১০৬২ জন সংক্রমিত হয়েছেন। এতে করে ব্রিটেনে দ্বিতীয় ধাপে আবারো করোনার প্রকোপ ছড়িয়ে পড়তে পারে বলে আতংক বিরাজ করছে। দিকে স্কটল্যান্ডে গত ২৪ দিন যাবত কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।

আর ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু বরণ করেছেন ৮ জন। গতকাল শনিবার ছিলো ৫৫ জন, শুক্রবার ছিলো ৯৮ জন, বৃহস্পতিবার ছিলো ৪৯ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৭৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬২ জন। গতকাল শনিবার ছিলো ৭৫৮ জন, শুক্রবার ছিলো ৮৭১ জন, বৃহস্পতিবার ছিলো ৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮২৫ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮ জন, ওয়েলসে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ: