ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু হয়েছে ২৭ জনের। এর আগে গতকাল শনিবার ছিলো ৪০ জন, শুক্রবার ছিলো ১১৪ বৃহস্পতিবার ছিলো ৬৬ জন, বুধবার ছিলো ৮৫ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৩০০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২৬ জন। গতকাল শনিবার ছিলো ৮২৭ জন, শুক্রবার ছিলো ৬৮৭ জন, বৃহস্পতিবার ছিলো ৬৪২ জন, বুধবার ছিলো ৫৩৮ জন, মঙ্গলবার ছিলো ৩৯৮ জন, সোমবার ছিলো ৫৩০ জন রবিবার ছিলো ৬৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭৯২ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮ জন, ওয়েলস ১ জন, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।















