নেক ফাউেন্ডশনের উদ্যোগে রয়েল লন্ডন হসপিটালে এনএইচএস ডাক্তারদের খাদ্য প্রদান

440

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেক ফাউেন্ডশনের উদ্যোগে গতকাল ১২জুন শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় রয়েল লন্ডন হাসপাতালে ডাক্তারদের রাতের খাবার প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জয়নাল আহমেদ খান এবং জামাল আহমেদ খান এনএইচএস কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন সাথে সাথে সকল ডাক্তারদের রাতের খাবার তুলে দেন ডঃ ফারমের হাতে। করোনা দুর্যোগে এন এইচ এসের পাশে থাকার জন্য নেক ফাউেন্ডশনকে বিশেষ ধন্যবাদ প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ ।

উল্লেখ্য নেক ফাউেন্ডশন বীর মুক্তিযোদ্ধা শহীদ নুরুল হক খানের পরিবারের সদস্যদের পরিচালনায় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। এই করোনা দুর্যোগকালে দেশে এবং বিদেশে ব্যপক স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করেন নেক ফাউেন্ডশনের।