এসেক্সে পার্টিতে বন্দুক হামলা: মহিলাসহ ৩জন গুলিবিদ্ধ

1046

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের এসেক্স এলাকায় একটি অনুষ্ঠান স্থলের বাইরে বন্দুক হামলা হয়েছে। এতে ২মহিলা ও ১জন পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন। জানাযায় একটি গাড়ীতে করে আসা একদল লোক বন্দুক দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

পুলিশ শনিবার সকাল ৫টায় খবর পেয়ে হারলো এলাকার রয়ডনের ওয়াটার লেনে পৌছায় । এসময় ৫০ বছর বয়সী এক পুরুষকে আশংকাজনক অবস্থায় পাওয়া যায়। একই ঘটনায় ২০ বছর বয়সী দুই মহিলাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
আহতদের স্বজনরা জানিয়েছে সন্দেহভাজনরা গুলি করে হারর্লো দিকে পালিয়ে যায়। পুলিশ জানায় একাদিক ব্যক্তি গাড়ীতে করে এসে পার্টির বাইরে অবস্থানরতদের উপর গুলি করে পালিয়ে যায়।

একই ঘটনায় দুই বছর বয়সী এক শিশুর মা এবং দুই টিনেজার আহত হয়েছে।
পুলিশ এব্যাপারে কারো কাছে কোন তথ্য থাকলে পুলিশকে অবহিত করার অনুরোধ জানিয়েছে।