ব্রিটেনে করোনা গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ২০২ জনের মৃত্যু : আক্রান্ত ১৫৪১ জন

1663

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা আবারো বেড়েছে। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় (শুক্রবার) ২০২জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিলো ১৫১, বুধবার ছিলো ২৪৫জন, মঙ্গলবার ছিলো ২৮৬জন, সোমবার রবিবার ছিলো ৭৭জন, শনিবার ২০৪। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৮১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৪১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১২৬৬ জন, বুধবার ছিলো ১০০৩ জন, মঙ্গলবার ছিলো ১৩৮৭ জন, সোমবার ছিলো ১২০৫, রবিবার ছিলো শনিবার ১৫৫৭জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৯২ হাজার ৯৫০ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭০ জন, স্কটল্যান্ডে ৩ জন, ওয়েলসে ১০ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।

পৃথক সংবাদ: বাংলাদেশের পররাস্ট্রমন্ত্রীর বির্তকিত বক্তব্য নিয়ে যুক্তরাজ্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষে বিপক্ষে অবস্থান