ব্রিটেনে করোনায় মৃত কয়েক ডজন মানুষের লাশ ১৫ দিন পরে সন্ধান লাভ

4078

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে একা বাড়ী থাকতেন এমন কয়েক ডজন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যাদের মৃতদেন পরবর্তীতে সন্ধ্যান পাওয়া গেছে। এদের মধ্যে কারো কারো লাশ দু সপ্তাহ পরেও সন্ধ্যান পাওয়া যায়।

দ্যা সানের রিপোর্টে বলা হয়েছে পরিবারের সদস্য, বন্ধু বা প্রতিবেশীরা এসকল মৃতদেহের সন্ধ্যান পান। কারো কারো মৃতদেহে পচন ধরেছিলো বলেও জানাগেছে।
ডাক্তারদের বিশ্বাস গত মার্চ, এপ্রিল ও মে মাসে লন্ডনে কয়েক ডজন মানুষ এভাবে মৃত্যুবরণ করেছেন। যাদের বেশিরভাগই হচ্ছেন বয়স্ক এবং একাকি থাকতেন।

রয়েল কয়েল অফ প্যাথলজিস্টের মৃতদের তদন্ত কমিটির সভাপতি ডা: মাইক ওসর্বণ গার্ডিয়ানকে বলেছেন, মহামারির সময়ে তাদের লাশের সন্ধ্যান ৭ থেকে ১৪ দিন পরে পাওয়া যায়।
এদিকে চ্যারিটি সংস্থা এজ ইউকের ডিরেক্টর ক্যারোলিন আব্রাহামস বলেছেন, আমরা সবসবই বয়স্কদের নিয়ে আশংকার মধ্যে ছিলাম। যাদের অনেকেই একাকী থাকেন। তারা ভাইরাসের শিকার হবে। অত্যন্ত দু:খজনক আমাদের আশংকাই সত্যি হলো।

তিনি বলেন ঠিক কতদিন লোক একাকি মারা গিয়েছেন তা জানাযায়নি। তবে প্রতিটি মৃত দেহের ময়না তদন্তের জন্য করোনায় প্রেরন করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তা জানা যাবে।
তিনি বলেন, প্রবীনদের অনেকেরই মানসিক সমস্যা বা হতাশাগ্রস্থ এমনকি কারো কারো লার্নি ডিজিবিলিটি ছিলো।
কেউ কেউ ড্রাগ, অ্যালকোহল বা উভয়ই ব্যবহার করেছেন বলে বিশ্বাস ডাক্তারদের।
পৃথক সংবাদ