নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মারা গেলেন করোনায়

378

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ান প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আবা কাইয়ারির মৃত্যুর খবর শুক্রবার টুইটারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের দু্জন মুখপাত্র। নাইজেরিয়ান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহযোগী ও দেশটির অন্যতম শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি। ২০১৫ সালে চিফ অব স্টাফের দায়িত্ব পান এ রাজনীতিবিদ। – নিউইয়র্ক পোস্ট, ব্লুমবার্গ
প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র গার্বা শেহু এক টুইটে

বলেছেন, শোকসন্তপ্ত হৃদয়ে জানাচ্ছি, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কাইয়ারি মারা গেছেন। দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, কোভিড-১৯ রোগে ভুগছিলেন তিনি এবং চিকিৎসাও নিচ্ছিলেন।