চিকিৎসক আবদুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশনারের শোক প্রকাশ

456

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসক আবদুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি বলেন,‘‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি-ব্রিটিশ চিকিৎসক ড: আবদুল মাবুদ চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

তাঁর মতো একজন অভীজ্ঞ চিকিৎসকের অকাল মৃত্যুতে শুধু তাঁর পরিবারেরই নয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসকারি বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটি ও ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিসেরও অপূরণীয় ক্ষতি হয়েছে।

মানুষের জীবন রক্ষায় তিনি তাঁর জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত যে সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন তাতে আমরা গর্বিত। ড: আবদুল মাবুদ চৌধুরী তাঁর পরিবার, বাংলাদেশ ও যুক্তরাজ্যে বসবাসকারি বাংলাদেশি-ব্রিটিশ ভাই-বোনেদের মধ্যে একজন আদর্শ চিকিৎসক ও মানব-দরদী মানুষ হিসেবে চির-স্মরণীয় হয়ে থাকবেন।

আমি মরহুমের জান্নাতবাস ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”