ষোড়শ সংশোধনী বাতিল রায় নিয়ে মন্ত্রিসভার ভূমিকাকে ‘উদ্বেগজনক’: আইনজীবি ফোরাম ইউকে

1446

ওয়ানবাংলানিউজ: ষোড়শ সংশোধনীর (ষোড়শ সংশোধনী বাতিল) রায় নিয়ে মন্ত্রিসভার ভূমিকাকে ‘উদ্বেগজনক’ বলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুক্তরাজ্য শাখা প্রেস ব্রিফিং করেছে । তারা বলেন, আমাদের সকলের আশা-ভরসার শেষস্থল বিচার বিভাগের আপীল বিভাগ। সেখান থেকে যখন একটা রায় আসে, কিছু অবজারভেশন আসে তখন সমগ্র জাতি মেনে নেয়, সেটাকে মানতে চেষ্টা করে। কিন্ত মন্ত্রিসভায় সেই রায় নিয়ে কটাক্ত বা কমেন্ট করা সত্যিই উদ্বেগজনক বলে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দী লিটন।প্রেস ব্রিফিং আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন আইনজীবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিষ্টার আবু ইলিয়াস।

লিখিত বক্তব্যের মাধ্যমে আইনজীবি ফোরাম সরকারের লাগামহীন দুর্নীতি, দেশব্যাপী অনিয়ন্ত্রিত সন্ত্রাস, অপরিপক্ষ ও অকার্যকর সংসদ, প্রশাসনে বিশৃঙ্খলা, লুটপাটে বেপরোয়া, ক্ষমতার অপব্যবহার, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে, প্রধান বিচারপতির পর্যবেক্ষণের বিরুদ্দে সরকারের মন্এীদের কোনো মন্তব্য বা কটাক্ষ করা উচিত নয়, এবং তা কোর্টের অবমাননার সামিল।

আইনজীবি ফোরামের পক্ষ থেকে অনতিবিলম্বে সরকারকে প্রতিটি হত্যা ও হামলার সুষ্ঠ তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। একই সাথে উপস্থিত আইনজীবীরা দাবি করেন কালবিলম্ব না করে বিরোধী দলীয় নেতা কর্মীদের চলাচলে সকল প্রকার বাধাঁ দুরীকরন সহ সকল রাজবন্দীকে মুক্তি দিয়ে তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরীর আহব্বান জানান। গনতন্ত্র ও স্বার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে দুর্নীতিবাজ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে সারা দিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্দ্যভাবে আন্দোলনে অংশগ্রহনের আহব্বান জানানো হয়।।

উক্ত প্রেস ব্রিফিং উপসি্হত ছিলেন জনাব আব্দুল হামিদ চৌধুরী, ব্যারিষ্টার সোহরাব হোসেন, সলিসিটর একরামুল হক মজুমদার, ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু, ব্যারিষ্টার জাহাঙ্গীর আলম, ব্যারিষ্টার আলীমু হক লিটন, ব্যারিষ্টার আল মামুন, এডভোকেট আবুল হাসনাত, এডভোকেট মাহবুবুল আলম তুহা, ব্যারিষ্টার জালাল উদ্দীন, এডভোকেট আলমগীর হোসেন , এডভোকেট আবুল বাশার, সলিসিটর মুনসাত হাবিব চৌধুরী, এডভোকেট সালাউদ্দীন মিঠু, আবুল হোসেন, সাহিদুর রহমান, মাওলানা শামীম আহমেদ, সাদিক মিয়া প্রমুখ।