মুক্তামণির অস্ত্রোপচার সম্পন্ন

918

ঢাকা সংবাদদাতা: রক্তনালির বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির বায়োপসি (অস্ত্রোপচার) শেষ হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় তা সম্পন্ন হয়।অপারেশন শেষে মুক্তাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ৪৮ ঘণ্টা পর বায়োপসির রিপোর্ট দেয়া হবে।

শনিবার সকাল ৮টার কিছু আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তিনতলার অপারেশন থিয়েটারে নেয়া হয়।

ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মুক্তার বায়োপসি সম্পন্ন হয়েছে। ৪৮ ঘণ্টা পর রিপোর্ট দেয়া হবে। মুক্তা এখন ভালো আছে।

রিপোর্ট পাওয়ার পর আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে মুক্তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।