নভেম্বরেই আসছে অনন্ত-বর্ষার ঘরে দ্বিতীয় সন্তান

1184

বিনোদন ডেস্ক: দ্বিতীয় সন্তান আসছে ঢালিউডের তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার কোলে। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে তিনি এ কথা জানিয়েছেন।

নিজের একটি ছবি আপলোড করে বর্ষা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আই ডিড ইট এগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে। আমি ফের মা হতে চলেছি।’

তিনি লেখেন, ‘আল্লাহর দোয়ায় আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের ২য় সন্তানের মুখ দেখব।’

তিনি আরো লেখেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আর যার কারণে ফের পিছিয়ে গেছে ‘দ্য স্পাই’র শুটিং। ইনশাআল্লাহ আগামীতে ফের শুরু করব।’

অনন্ত জলিল আগেই জানিয়েছিলেন যে, তিনি এ বছর তার নতুন ছবি ‘দ্য স্পাই’র কাজ শুরু করবেন। কিন্তু বর্ষা কথায়, সন্তানের জন্য ফের পিছিয়ে যেতে পারে ‘দ্য স্পাই’ ছবির শুটিং।

২০১০ সালে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ: দ্যা সার্চ’ ছবিতে অনন্তর সঙ্গে জুটি বাঁধেন বর্ষা। একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনার প্রেম। প্রেম গড়ায় বিয়েতে। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে হয় তাদের।

এ পর্যন্ত অনন্ত-বর্ষার ৫টি ছবি মুক্তি পেয়েছে এবং প্রতিটিই আলোচিত হয়েছে। মুনসুন ফিল্ম নামে তাদের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।