ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের সাতকানিয়ার ভোয়ালিয়াপাড়া এলাকায় বাসর রাতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ ইসমাঈল প্রকাশ ভুট্টু (২৯)। তিনি ওই এলাকার আমান উল্লাহর ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সাতকানিয়া পৌর কাউন্সিলর নেছার আহমদ চৌধুরী জানান, ইসমাঈলের সঙ্গে পৌরসভার ছমদরপাড়া এলাকার ১৩ নম্বর গলির প্রয়াত শাহ আলমের মেয়ে কানিজ ফাতেমা জেরিনের বিয়ে হয় শুক্রবার দুপুরে। সন্ধ্যায় নববধূকে ঘরে নিয়ে আসেন ইসমাঈল। এরই মধ্যে বাসর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইসমাঈল। বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। সেই বারবার বমি করা শুরু করলে দ্রুত তাকে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার আগেই ইসমাঈলের মৃত্যু হয়।















