ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ২০২০-২০২১ সালের বাজেট থেকে কমিউনিটি ল্যাঙ্গুয়েজের কেটে দিতে যাচ্ছে। ফলে ১৯৭৯ সাল থেকে চালু হওয়া বাংলা ভাষাসহ ১১টি ভাষায় শিশুদের ফ্রি মাতৃভাষা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। এই সার্ভিস রক্ষার দাবীতে ক্যাম্পেইন করে যাচ্ছে এলায়েন্স অফ টাওয়ার হ্যামলেটস কমিউনিটি অর্গানাইজেশন্স।
কাউন্সিলের সিদ্ধান্ত কার্যকর হলে মার্চ মাসে শেষ হচ্ছে পূর্বের ভাষা শিক্ষা কার্যক্রম। এর ফলে কমিউনিটি ল্যাংগুয়েজে শিক্ষা থেকে প্রায় ১৫শ শিক্ষার্থী বঞ্চিত হবে। একই সাথে প্রায় শতাদিক শিক্ষক-শিক্ষিকা চাকুরি হারাবেন।
দীর্ঘদিন ধরে চলে বাংলাসহ ১১টি ভাষায় শিক্ষা প্রদান কার্যক্রম পূর্বে মতই অব্যাহত রাখার দাবী জানিয়ে আগামী ২৬ জানুয়ারী আয়োজন করা হয়েছে নাগরিক প্রতিবাদ সমাবেশ। এই সভাকে সফল করার লক্ষে গত জানয়ারী বৃহস্পতিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক পরামর্শ সভা। এই সভা থেকে সর্বস্থরের কমিউনিটি নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
এলায়েন্স অফ টাওয়ার হ্যামলেটস কমিউনিটি অর্গানাইজেশন্স এর আহবায়ক হাজী আতিক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহানুর আহমদ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম চৌধুরী, এলায়েন্স এর যুগ্ম আহবায়ক মসরুর আহমদ, সুলতান হায়দার, সাঈদা নাসিমা বেগম, বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকের সদস্য আলীয়া রানী, মাহমুদা জাহান, সাব্বির চৌধুরী, সুফিয়া আক্তার, ফারহানা জামান, লেবার পার্টি বিএমই পপলার এন্ড লাইম হাউজের চেয়ার জুনায়েদ আহমদ সুন্দর ও সেক্রেটারী সাবেক কাউন্সিলার রুহুল আমিন, কমিউনিটি নেতা হিরো মোহাম্মদ প্রমুখ।
সভায় জানানো হয় টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ রক্ষার দাবীতে ২৬ জানুয়ারী নাগরিক সমাবেশ পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোড়স্থ হাছান রাজা সেন্টারে ২ বিকাল ঘটিকায় অনুষ্ঠিত হবে। এতে বারার মা-বাবা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কেয়ারার, শিক্ষক, কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে দল মতের উধ্বে উঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
এই সার্ভিস রক্ষার দাবীতে কাউন্সিলে পিটিশন দাখিলের জন্য গণস্বাক্ষর অভিযান শুরু করা হয়েছে। উক্ত গণস্বাক্ষর কর্মসূচিতে সবাইকে অংশ গ্রহন করার পাশাপাশি আগামী ফেব্রুয়ারী মাসে কাউন্সিলের বাজেট সভায় সবাইকে উপস্থিত থেকে দাবীর আদায়ে গণসমাবেশে উপস্থিত থাকার আহবান জানানো হয়।
সভায় জানানো হয় এই সার্ভিস সংক্রান্ত কাউন্সিলের আগামী সভাগুলোতে এলায়েন্স এর পক্ষ থেকে প্রতিনিধি সমূহ উপস্থিত থেকে নীতিগত প্রেসার ক্রিয়েট করার সিদ্ধান্ত নেয়া হয়।
একই সাথে দাবী আদায়ের লক্ষে স্থানীয় এমপিদ্বয়, মেয়র, কাউন্সিলারদের সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয়।
পরিশেষে এলায়েন্স এর আহবায়ক ও যুগ্ম আহবায়ক সভায় উপস্থিত থাকার জন্য সভাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।















