ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা আসম মিসবাহ বাংলাদেশ আওয়ামীলীগের ২১তম সম্মেলন শেষে যুক্তরাজ্যে ফিরলে লন্ডন হিথরো এয়ারপোর্টে যুক্তরাজ্যে আওয়ামী পরিবারের পক্ষে এক বিশাল সংবর্ধনা প্রধান করা হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ। আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, সভা পরিচালনা করেন যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাহমুদ আলী।
সংবর্ধনার জবাবে আসম মিসবাহ বলেন ২০২০ সাল সারা বিশ্বে মুজিব বর্ষ হিসেবে পালিত হবে। উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধ বাংলাদেশেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে মুল অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থাকতে সদয় সম্মতি প্রধান করেছেন। তিনি বলেন আমার পরিচয় আমি মুজিব আদর্শের একজন সৈনিক জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী আপনাদের ভালবাসার এই ঋন কখনো শোধ হবার নয়।
তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে আওয়ামীলীগের পতাকা তলে সমবেত হওয়ায় আহবান জানান।
এসময় বক্তৃতা করেন লন্ডন মহানগর আওয়ামীলীগের আব্দুল হান্নান, সেচ্ছাসেবক লীগের সভাপতি আকিক খান, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ আলী, সিজিল মিয়া, শাহ ইমরান, আজরফ আলী নুর, জালাল করিম, আলফু মিয়া।















