মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেল নাঈম আহমদ

5143

ওয়ানবাংলানিউজ: মাত্র ১৯ বছরেই না ফেরার দেশে চলে গেল লন্ডনে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত নাঈম আহমদ। হার্ডফোর্ড শায়ার ইউনিভার্সিটির ছাত্র নাঈম আহমদ বুধবার সকাল ৯টায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে এসেক্সের হারলোতে বসবাসকারী ব্যবসায়ী আব্দুস সুবহানের বড় ছেলে। তার পিতা আব্দুস সুবহান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, বিশ্বনাথ এইড ইউকের লাইফ মেম্বারসহ ক্যাটারার্স এসোসিয়েশনের সাথে জড়িত।
মরহুম নাঈম আহমদের চাচা নিউহাম বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক মানিক মিয়া জানান, তার ভাতিজা নাঈম আহমদ মঙ্গলরাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান মুনলাইট তানদুরি থেকে কাজ শেষে ঘরে ফিরেন। তারপর কিছুক্ষন মা ও ভাই এবং বোনদের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে নাঈম। সকালে নাঈমের বাবা ছেলেকে ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে দেখেন নাঈমের হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তিনি তার ভাই মানিক মিয়া ফোন করার পাশাপাশি ইর্মাজেন্সি এ্যাম্বুলেন্স সার্ভিস কল করেন। কিছুক্ষনের মধ্যেই ডাক্তার চলে আসে। তখনও নাঈমের পরিবারের সদস্যরা বুঝতে পারেনি নাঈম আর বেঁচে নেই। দীর্ঘক্ষন ডাক্তার ঘরে অবস্থান করার পাশাপাশি পুলিশ কল করে। দুপুর ১১টার দিকে ডাক্তার নিশ্চিত করে নাঈম ইন্তেকাল করেছে।
এখবর শুনার সাথে সাথেই পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যসহ অনেকেই বিশ্বাস করতে পারছেন না এত কম বয়সে কোন রোগশোক ছাড়াই চলেগেল নাঈম। পরিবারের সদস্যদের ধারনা হয়ত সে ভোর রাতে কোন এক সময় হৃদ রোড়ে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে।

বাবা, চাচা ও চাচাত ভাইয়ের সাথে সর্ববামে নাঈম

নাঈম আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সভাপতি মতছির খান, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, ট্রেজারার আজম খান, বিশ্বনাথ এইড ইউকের সভাপতি আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েছ, ট্রেজারার বখতিয়ার খান, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলার ফলিক চৌধুরী, খাজাঞ্চী ইউনিয়ন জনকল্যান ট্রাস্টের সভাপতি আব্দুল বাছিত রফিসহ বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, বিশ্বনাথ এইড ইউকের ট্রাস্টি লাইফ মেম্বারবৃন্দ।
উল্লেখ্য নাঈম আহমদের দাদা বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, ইলামেরগাঁওস্থ শহীদ জিয়ার রহমান উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতাদের অন্যতম সদস্য হাজি জমির আলী।
জানাজার নামাজের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।