খুলনার বিপক্ষে টস জিতে বোলিংয়ে কুমিল্লা

267

স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৬তম ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে বোলিংয়ে কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুরে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে মাঠে নামবে দুই দল।

এদিকে ৯ ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে মুশফিকের দল খুলনা টাইগার্স। অন্যদিকে ১০ ম্যাচের ৫টিতে জয় নিয়ে পঞ্চম স্থানে আছে মালানের দল কুমিল্লা ওয়ারিয়র্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলই চাইবে ম্যাচ জিততে।