খেলাধুলা ডেস্ক: দুই দিন বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। সোমবার রয়েছে দুটি খেলা। প্রথম খেলায় কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি ঢাকা প্লাটুন। অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জেতার পর কুমিল্লার বিপক্ষে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
এখন পর্যন্ত ওয়ারিয়র্স ও প্লাটুনদের পয়েন্ট সমান ৪। দুই দল খেলেছেও সমান ৪ ম্যাচ করে। তবে মাঠের লড়াইয়ে একে অপরকে ছাড় দিতে নারাজ উভয় দল।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গ উইকেট কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় দল দুটি।
দুই দলের একাদশ
কুমিল্লা ওয়ারিয়র্স
ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান, ইয়াসির আলী, দাসুন শানাকা, মাহিদুল ইসলাম অঙ্কন, রবিউল ইসলাম রবি, সুমন খান, মুজিব উর রহমান, আল-আমিন হোসেন।
ঢাকা প্লাটুন
তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, জাকের আলী, আসিফ আলী, মেহেদী হাসান, শহিদ আফ্রিদি, শাদাব খান, মাশরাফি বিন মুর্তজা, ওয়াহাব রিয়াজ, হাসান মাহমুদ।















