ওয়ানবাংলানিউজ: লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী কমিটি এক সভা গত ১০ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: সুরত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম আহমদের সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতকরেন মো: আবুল কালাম। সভার শুরুতে গত ১৭ই নভেম্বর নব গঠিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর্যালোচনা করা হয়।
এছাড়া ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে পরামর্শ ও বাংলাদেশে ২০২০ সালে সম্ভাব্য বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন মশাহীদ আলী, মো: আব্দুল কাদির, এম এনামুল হক, ইলিয়াস আলী, শামীম আহমদ, আবুল কালাম, কালাম আহমদ (বাবুল), জয়নাল হোসেন, কেরল আহমদ, আব্দুল গফ্ফার ফেরদৌস), মো: আজমল হোসেন, মিজানুর রহমান, মো: আব্দুস শহীদ, আক্তার হোসেন, ফখরুল ইসলাম, মুহিবুর রহমান প্রমুখ।















