ওয়ানবাংলানিউজ: লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বেথনালগ্রীন এলাকায় এসিড জাতীয় পদার্থে দিয়ে দুই বাঙালী যুবককে আক্রমনের অভিযুগে ২৩ বছর বয়সী এক যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। এই এসিড আক্রমনের ঘটনাটি ঘটে মঙ্গলার বিকাল ৭টায় বেথনালগ্রীন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোড়ে।
আহতদের বয়স ২৩ ও ২৪। গত ১৩ জুলাই নর্থ লন্ডন ও ইস্ট লন্ডনে দেড় ঘন্টার ব্যবধানে ৫জনের উপর এসিড হামলার পর এটাই বড় হামলা। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিকেল টিম চলে আসে। শেষ পর্যন্ত আহতদের হাসপাতালাতে ভর্তি করা হয়।
এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় দোকানী বলেন, আমার দোকানে দুইজন বাঙালী তরুন আসে ৭টার কিছুক্ষন আগে। তারা এসে বলতে থাকে, আমরা এসিড আক্রান্ত হয়েছি, আমাদের শরীর পুড়ে যাচ্ছে পানি দাও। পরে তারা নিজেরাই শরিরে পানি ঢালতে থাকে। পরে আমি পুলিশ কল করলে ২০ মিনিটের ভেতরেই তারা চলে আসে।
পুলিশ এঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।















