বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়তে লন্ডনে মিস তোরসা

580

বিনোদন ডেস্ক: বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়াই করতে লন্ডনে গেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ ফারহা নানজীবা তোরসা।

দেশের হয়ে যেন সাফল্য বয়ে আনতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

গতকাল হিথরো বিমানবন্দরে পৌঁছে জাতীয় পতাকা নিয়ে পোজ দিয়ে কয়েকটি ছবি তুলে পোস্ট করেছেন তোরসা। এ সময় তোরসার মাথায় বাঁধা ছিল বাংলাদেশের পতাকা।

দেশছাড়ার আগে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি। শিশু ও নারীদের উন্নয়নে বেশ কিছু সেমিনারে যোগ দিয়েছেন তোরসা।

চলতি বছর লন্ডন বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে আসর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। এবারের আসরে ১৭০টির বেশি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করবেন বাংলাদেশের তোরসা। আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৬৯তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)।